ঢাকাTuesday , 10 November 2026
  1. Lead News
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সারাদেশ
  12. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবের ওপর হামলা, দৌড়ে রক্ষা

admin
November 10, 2026 4:00 pm
Link Copied!

এনসিপির ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছে এনসিপি।

মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে তার ওপর এ হামলা চালানো হয়। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাসিবের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, হাসিব অটোরিকশায়, তার সঙ্গে একজন নারী ছিলেন। হামলাকারী হাসিব আল ইসলামকে ‘জুলাই জঙ্গি’ বলে চাপাতি দিয়ে তাকে কোপাতে শুরু করেন। একপর্যায়ে হাসিব দৌড়ে পালিয়ে যান।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকালের দিকে দলের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মৌলভীবাজারে তার ওপর এ হামলা চালানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানানো হয়েছে।